মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কোনো দিনই বাস্তবায়িত হবে না: রাজ্জাক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই। আওয়ামী লীগ একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দাবি- প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটি হাস্যকর দাবি। শনিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একদিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি ও অন্যান্য বিরোধী দল, যারা এটি বলছে- আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এটি তাদের দুঃস্বপ্নে পরিণত হবে। একটি নির্বাচিত সরকার কোনো দিনই কারো দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪-২০১৫ সালে তাদের সন্ত্রাস আমরা দেখেছি। সন্ত্রাসকে এ দেশের জনগণ মোকাবিলা করেছে। তাদের এই পদত্যাগের দাবি কোনো দিনই বাস্তবায়িত হবে না। 

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরও বলেন, আগামী নির্বাচন যাতে সুন্দর, সুষ্ঠু হয়, আমি মনে করি সেই পথে তারা আসবে। তারা দাবি করবে- কিভাবে সেই নির্বাচনটা সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়। সেটি নির্বাচন কমিশন করবে এবং আমরা সবাই মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করব, যাতে করে সারা পৃথিবীর কাছে অত্যন্ত সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের শহিদ স্মৃতি পৌর উদ্যানের বৃক্ষমেলায় যায়। বৃক্ষমেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। 

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit