সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ

বরিশালে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ২৩০ Time View

ডেস্ক নিউজ : বরিশাল মহাসড়কে বাস-ট্রলি (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দুপুর ২টার দিকে বরিশাল বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিকবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- এয়ারপোর্ট থানার কাশিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজমাতা কলসগ্ৰামের আবুল কালাম হাওলাদারের ছেলে এমদাদুল হক (৩৮), এয়ারপোর্ট থানার পশ্চিম রহমতপুর বাদামতলা ৩নং ওয়ার্ড এলাকার মো. সেন্টু হাওলাদারের ছেলে নাদিম হাওলাদার (১২) ও এয়ারপোর্ট থানার উত্তর রহমতপুর এলাকার সিনবাদ (পিতা অজ্ঞাত)।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশাল আসার পথে ছয়মাইল মল্লিকবাড়ির সামনে গুণগুণ পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

বাকিদের উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরেকজনের মৃত্যু হয়। আহত ও নিহতরা সবাই ট্রলিতে ছিলেন। ওসি আরও বলেন, ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit