রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

চৌগাছায় ডেঙ্গু আক্রান্তে এক নারীর মৃত্যু হাসপাতালে ভর্তি ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩২১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাবিত্রী মজুমদার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৪ জুলাই) যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবিত্রীর মৃত্যু হয়। মৃত সাবিত্রী উপজেলার সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামের ভোলানাথ মজুমদারের মেয়ে।জানা যায়, চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে উপজেলার প্রথম মৃত্যু ব্যাক্তি তিনি। হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা যায়, ৭/৮ দিন আগে জ্ব্ররে আক্রান্ত হয় সাবিত্রী। ১০ জুলাই উপজেলার একটি ক্লিনিকে নিয়ে যায় স্বজনরা। সেখানে পরীক্ষায় ডেঙ্গু পজেটি হয়।

ক্লিনিক থেকে পরামর্শ দেওয়া হয় রোগীকে খুব দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করার জন্য। কিন্তু সাবিত্রীর স্বজনরা ১৩ জুলাই রাতে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় শুক্রবার ১৪ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন ডেঙ্গু আক্রান্ত রোগীটি হাসপাতালে নিতে অনেক দেরি করে ফেলেছেন স্বজনরা।

এছাড়া উপজেলা সরকারি মডেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও চারজন। ভর্তি রোগীরা হলেন উপজেলার দিঘড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে সজল (২৭), পৌর শহরের নিরিবিলি পাড়ার রুহুল আমিনের ছেলে আব্দুল গফুর (৬২), দিঘল সিংহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইফুল ইসলাম (৫০), উপজেলার আফরা গ্রামের মনির হোসেনের ছেলে দেলোর হোসেন (৪৫)। এদের মধ্যে তিন জনকে যশোরে রেফার করা হয়েছে।চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, প্রতিদিন ব্যাপক হারে জ্বরে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit