বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

নওগাঁর পত্নীতলায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৯৪ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌরসভার উদ্যোগে গত বৃহস্পতিবার সারা দেশের নেয় পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবুর নেতৃত্বে এডিস মশা নিধনে ফগার মেশিনের দ্বারা স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় মেয়র বলেন বর্ষা মৌসুমে পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সারা দেশের নেয় নজিপুর পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা চত্বরসহ পৌরসভার সকল ড্রেন, বাড়ির আশপাশে ও ময়লার স্তুপ ও মশার বংশ বিস্তার ঘটে এমন জায়গা গুলোতে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে। তিনি পৌর বাসীকে বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গু প্রকোপ মোকাবিলায় প্রত্যকেকে সচতেন এবং বাসা বাড়ি ও এর আশপাশ পরস্কিার-পরচ্ছিন্ন রাখার আহ্বান জানান।

ডেঙ্গু নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পত্নীতলায় এখন পর্যন্ত কোন ডেঙ্গু রোগী সনাক্ত না হলেও এবিষয়ে সতর্কতা অবলম্বন করে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহনের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন ডেঙ্গু রোগটির প্রধান লক্ষণ জ্বর। জ্বর ছেড়ে যাওয়ার পর আবারও আসতে পারে। এর সঙ্গে শরীরে ব্যথা, মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা এবং চামড়ায় লালচে দাগ বা ফুসকুড়ি দেখা যায়। এসব লক্ষণ দেখা মাত্র রোগীকে অবশ্যই হাসপাতালে নিয়ে আসতে হবে এবং চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit