বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

রোহিত-জসওয়ালের সেঞ্চুরিতে ভারতের লিড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৬১ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের প্রথম টেস্টেই দারুণ এক সেঞ্চুরি হাঁকালেন যশস্বী জসওয়াল। নাম লেখিয়েছেন রেকর্ডবুকে। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। দুই ওপেনারের সেঞ্চুরিতে ডমিনিকা টেস্টে লিড নিয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৩১২ রান। লিড ১৬২ রানের। আজ তৃতীয় দিনের খেলা শুরু করবেন ১৪৩ রানে অপরাজিত থাকা জসওয়াল ও ৩৬ রানে অপরাজিত থাকা বিরাট কোহলি।

এর দ্বিতীয় দিনে বিনা উইকেটে ৮০ রান নিয়ে খেলতে নামে ভারত। ফিফটির পর খুব সহজেই সেঞ্চুরি তুলে নেন জসওয়াল। তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে অভিষেকেই পেলেন তিন অঙ্কের দেখা। ১৯৮৪ সালে অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১১০ রান করতে গিয়ে ৩২২ বল খেলেছিলেন মোহাম্মদ আজহার উদ্দিন। ভারতের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড ছিল এটি। তবে সেই রেকর্ড ভেঙে দিলেন জসওয়াল। ডমিনিকা টেস্টে ইতোমধ্যেই ৩৫০ বল খেলে ফেলেছেন বাঁহাতি এই ওপেনার। চার মেরেছেন ১৪ টি

অপর প্রান্তে রোহিতও ছিলেন বেশ সাবলীল। কিন্তু ক্যারিয়ারের দশম সেঞ্চুরির পরপরই সাজঘরে ফেরেন তিনি। ভাঙে জসওয়ালের সঙ্গে ২২৯ রানের জুটি। তার আগে অবশ্য ২২১ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৩ রান করেন রোহিত। তিনে নামা শুভমান গিল বিদায় নেন ৬ রানেই। এরপর কোহলিকে নিয়ে দিনের বাকিটা সময় পাড়ি দেন জসওয়াল।  ৯ জন বোলার ব্যবহার করে ওয়েস্ট ইন্ডিজ উইকেটের দেখা পেয়েছে কেবল দুটি। একটি করে ভাগাভাগি করেন জোমেল ওয়ারিক্যান ও আলিক আথানেজ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit