শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১২টি স্বর্ণের বার উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১১২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে ১২টি স্বর্ণের বার উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন নীচপাড়া মাঠে বিজিবি অভিযান চালিয়ে ১২টি স্বর্ণের বার যার ওজন ১ কেজি ৩৯৮গ্রাম উদ্ধার করেছে। তবে উদ্ধার হওয়া স্বর্ণের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি সূত্র জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক পিএসসি’র নির্দেশনায় ও উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলাম পিএসসি’র পরিকল্পনা ও তত্ববধানে রামকৃষ্ণপুর বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল ১৫৭ সীমান্ত পিলার হতে আনুমানিক ১৫০০গজ বাংলাদেশ অভ্যন্তরে নীচপাড়া মাঠ সীমান্ত এলাকায় অভিযান চালায়।

বিজিবি’র উপস্থিতি টের পেয়ে এক স্বর্ণ চোরাচালানকারী সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাইকেলটি জব্দ ও তল্লাশী করে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের উদ্ধার ১২টি স্বর্ণের বার (২৪টি খন্ড) উদ্ধার করে। উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৮৩ হাজার ৫১৪ টাকা নির্ধারণ করে দৌলতপুর থানায় সাধারণ ডাইরী এবং উদ্ধার করা স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit