মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট ১৩ শিশু-কিশোরের অনবদ্য অভিনয়  আশুলিয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগে ইনজেনিটেক্স শ্রমিকদের বিক্ষোভ

মার্কিন সিনেটের ১৯১ বছরের যে রেকর্ডে ভাগ বসালের কামালা হ্যারিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১২ জুলাই) কামালা হ্যারিস ৩১তম বারের মতো টাইব্রেকিং ভোট হিসেবে নিজের ভোট প্রদান করেন। এর মধ্য দিয়েই তিনি ১৯১ বছরের রেকর্ডে ভাগ বসান। মার্কিন সিনেটে সদস্য সংখ্যা ১০০ জন হলেও পদাধিকার বলে কামালা হ্যারিস প্রয়োজনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তাই দেশটিতে ভাইস প্রেসিডেন্টকে অনেক সময় ‘১০১ তম সিনেটর’ বলেও আখ্যা দেয়া হয়।

বুধবার কামালা হ্যারিস ৩১তম বারের মতো তার ভোটাধিকার প্রয়োগ করে টাইব্রেকারের ভূমিকা পালন করেছেন। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের’ কমিশনার হিসেবে মনোনয়ন পেয়েছে কালপানা কোটাগাল। এর আগে, ১৮২৫ থেকে ১৮২৯ সাল পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট থাকাকালে জন সি. ক্যালহুন ৩১ বার টাইব্রেকিং ভোট দিয়েছিলেন সিনেটে।
 
নতুন রেকর্ড গড়ার পর কামালা হ্যারিস সাংবাদিকদের বলেন, ‘এটি একটি দারুণ মুহূর্ত এবং আমি মনে করি, এখনও করার অনেক কিছুই বাকি রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা মা আমাকে আশীর্বাদ করে বলেছিলেন, আমি হয়তো একদিন এমন কিছু কাজ করব যেখানে আমি প্রথম হবো।’
 
ক্যালহুন এবং কামালা উভয়ই মাত্র আড়াই বছরে ৩১ বার টাইব্রেকিং ভোট দেন। অবশ্য কামালার এই অর্জনের পেছনে সিনেটে দুই দলের অবস্থান বড় অবদান রেখেছে। সিনেটে মাত্র একটি আসনের ব্যবধানে বিরোধীদল রিপাবলিকান পার্টি থেকে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি।   

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit