সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা

ফ্রান্সে আটকা পড়েছেন ঊর্বশী, ভুগছেন নিরাপত্তাহীনতায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এক কৃষ্ণাঙ্গ যুবকের। আর তারপর থেকেই পরস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। বিক্ষোভে পুলিশের সঙ্গে কয়েক হাজার মানুষের ধস্তাধস্তিতে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। ফ্রান্সে সেই আগুন এখনও জ্বলছে।-এমনই খবর হিন্দুস্তান টাইমসের।

এদিকে প্যারিস ফ্যাশন উইক ২০২৩-এ যোগ দিতে ফ্রান্সে গিয়ে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউটেলা। প্যারিসের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে দেশে অভিনেত্রীকে নিয়ে চিন্তিত তার পরিবার।

জানা যায়, এখনও পর্যন্ত সেখানে কোনো বিপদের সম্মুখীন না হলেও বিদেশি শহরে নিরাপত্তার অভাবে ভুগছেন অভিনেত্রী। ঊর্বশীর নিরাপত্তার কথা ভেবে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবারও। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এই খবর জানান অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এ খবর জানান তিনি নিজেই। তিনি লেখেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত অশান্তি। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।’

ঊর্বশী বলেন তিনি নিজের থেকেও বেশি তার টিমের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বলেন, ‘আমার সঙ্গে আমার যে দল আছে আমি তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেশে আমাদের পরিবারে আমাদের নিয়ে চিন্তিত কারণ, তারা এই হিংসার খবর পড়েছে। আমরা যতটা সম্ভব নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছি’।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২৩,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit