মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে: কামরুল ইসলাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫০ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘বিএনপির কারণে বিদেশিরা ন্যক্কারজনক কথা বলছে। নির্বাচন কমিশনকে সরকার কোনোভাবে প্রভাবিত করবে না।’

কামরুল ইসলাম বলেন, ‘সংবিধান অনুসারেই প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনাই পরবর্তী নির্বাচনের বিজয়ীদের হাতে ক্ষমতা তুলে দেবেন।’আওয়ামী লীগের সিনিয়র এ নেতা বলেন, দেশে শান্তি ফিরিয়ে আনতে অপশক্তিকে বিতারিত করতে হবে। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বিজয়ী করতে এ সময় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
 
একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন,  বিএনপির সমাবেশের উদ্দেশ্য দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ২০১৪-১৮ নির্বাচনেও তারা এক দফা দিয়েছিল, লাভ হয় নাই। এবারের এক দফার আন্দোলনও বেলুনের মতো ফুটে যাবে।

তিনি বলেন, আওয়ামী লীগও একদফা দেবে, সেটা সন্ত্রাসের বিরুদ্ধে। যারা মানুষ পুড়িয়ে মারে তাদের রাজনীতির কোনো অধিকার নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit