বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

সুবর্ণচরে নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৯৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্যা নদীর ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ডিসি চরজিয়া উদ্দিন বাজারে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন তিনটি গ্রামের নদীর ভাঙ্গন কবলিত পঁচ শতাধিক মানুষ।

স্থানীয়দের দাবি, উপজেলার ডিসি চরজিয়া উদ্দিন বাজার এবং চরবাগ্যার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী ভুলুয়া শাখার চরবাগ্যা নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। বিগত কয়েক বছরে দুই শতাধিক পরিবারের ঘর,বাড়ি চাষের জমি নদী গর্ভেবিলিন হয়ে গেছে। কয়েক বছর ধরে নদীর ভাঙনে ডিসি চরজিয়া উদ্দিন গ্রাম, চরবাগ্যা গ্রাম ও চরমহিউদ্দিন গ্রামের বিস্তীর্ণ জনপদ বিলীন হতে চললেও এটি রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে মানুষের বাড়ি-ঘর, ভিটে-মাটি নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা আবুল কালাম সফি চৌধুরী, মোহাম্মদ হাশেম, নুরল আমিন প্রমূখ।  এ সময় বক্তারা, দ্রুত ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে।  

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit