বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ১১৮২০ কোটি টাকা পেলেন প্রেমিকা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুর আগে প্রেমিকার জন্য বিপুল পরিমাণ অর্থ রেখে গেছেন ইতালির প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিয়ো বার্লুস্কোনি। সম্প্রতি তার রেখে যাওয়া উইলটি প্রকাশ্যে এলে বিষয়টি সম্পর্কে সবাই জানতে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মৃত্যৃর আগে প্রেমিকা মার্তা ফ্যাসিনার জন্য ১০০ মিলিয়ান ইউরোর বেশি সম্পত্তি রেখে গেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ হাজার ৮২০ কোটি টাকা।

৩৩ বছর বয়সী মার্তা ফ্যাসিনা ২০১৮ থেকে ইতালির ফোর্সা ইতালিয়া দলের আইনপ্রণেতা। বর্তমানে তিনি বার্লুস্কোনির দলের ডেপুটি পদের দায়িত্বও সামলাচ্ছেন। তবে প্রেমিক বার্লুস্কোনির উইল সম্পর্কে জানতেন না তিনি।

গত ১২ জুন ৮৬ বছর বয়সে চার বারের প্রধানমন্ত্রী বার্লুস্কোনির মৃত্যু হয়। তিনি লিউকেমিয়া এবং ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যান। প্রথা মেনে বিয়ে না হলেও মৃত্যুর সময় মার্তাকে ‘স্ত্রী’ ডাকে সম্বোধন করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। যদিও প্রায় একই পরিমাণ সম্পত্তি তিনি রেখে গেছেন ভাইয়ের জন্য।

ব্যক্তিজীবনে দুই বার বিয়ে করেছিলেন বার্লুস্কোনি। কিন্তু কোনও সংসারই টেকেনি। জীবনের শেষ তিন বছর মার্তা ফ্যাসিনাই ছিলেন তার সঙ্গী। এছাড়াও বার্লুস্কোনি তার পাঁচ সন্তানকেও সমান ভাবে সম্পত্তির ভাগ দিয়েছেন।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit