মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সাবেক ছাত্রলীগ নেতা(অব): সেনা সদস্য’র উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৮৯ Time View
পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় অবসর প্রাপ্ত সেনা সদস্য, ঝলমলিয়া হাট ইজারাদার ল্যাঃ করর্পোরাল, ও সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সুমন’র উপর অতর্কিত হামলার প্রতিবাদে শান্তিকামী সচেতন পুঠিয়া উপজেলা বাসীর ব্যানারে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বিকাল  ৫টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন পুঠিয়া বাজার পদক্ষীণ করে  ত্রিমহোনী মোড়ে এসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, পুঠিয়া পৌর: যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি, পুঠিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: আব্দুস সামাদ মোল্লা,সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ পুঠিয়া উপজেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বক্তার হালাকারীদে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসেনর প্রতি জোর দাবি জানান। এছাড়াও এসব সন্ত্রাসী কার্মকান্ডের সাথে জড়িতদের সহযোগিতা যারা করেছেন তাদের কেও আইনের আওতায় আনার দাবি জানান
উল্লেখ গত রবিবার (৯ জুলাই) বিকাল ৫টায় সৈয়দপুর থেকে ঝলমলিয়া আসার পথে মধুখালি ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু দুর্বত্তকারীরা চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।

পরে এলকাবাসী মুমুর্ষ অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, তার অবস্থা আশ ঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে। ঐ দিন রাতে ২০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন সুমনের বাবা নজরুল ইসলাম (এহিয়া)। এ ঘটনায় সাকিবুর রহমান মিঠু,  রিপন ও নিয়ামুল হক জুয়েল রানাকে ঘটনার পরপরই গ্রেফতার করেছেন পুঠিয়া থানা পুলিশ। মামলার আসামিরা হলো, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাকিবুর রহমান মিঠু (৩০), নিয়ামুল হক জুয়েল (৩৫), রিপন (২৮), টাইপ (২৮), হামিদ হাসান (২২), মিম সরকার (২২),মেহেদী হাসান (২৮), হাসিবুল হোসেন শান্ত (২৫), মাসুদ রানা (৩২), মোনায়েম খান (৪৫), মো. খোকন (৩০), মো. মিঠু (৩২), মিলন (২৮), আবুল বাসার (৩২), মাহফুজুর রহমান ডলার (৪০), জয় (২৩), আব্দুল মান্নান (৪২), শরিফুল ইসলাম সেন্টু (২৬) ও সাজ্জাদ (২৮)। আসামিদের সকলের বাড়ি পুঠিয়ার পুঠিয়ার ঝলমলিয়া ও জিউপাড়া এলাকায়। বর্তমানে গুরুত্ব আহত সুমন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit