শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ভোলাহাটে মাহির আয়োজনে গম্ভীরা ও আলোচনা সভা

আলী হায়দার রুমন, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১০৯ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি সরকারের আয়োজনে গম্ভীরা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন, সফলতা ও সম্ভাবনার প্রচারের উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা ও আলোচনা সভা রামেশ্বর হাই স্কুল মাঠে ১১ জুলাই মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।

এ সময় স্বপ্ন ফাউন্ডেশন ও ফারিশতার চেয়ারম্যান মাহিয়া মাহি সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রচুর উন্নয়ন করেছেন। আগামী নির্বাচনে আবারও ক্ষমতায় বসানোর জন্য ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গম্ভীরা উপভোগ করেন উপজেলার আওয়ামীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা যুবলীগ নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির, দলদলী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বাচ্চু, দলদলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আরজেদ আলী ভুটু, ভোলাহাট সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আতাউর রহমান রজব, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রিফাত হোসেন টুইংকেল, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবসহ অন্যরা।

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit