শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম

গণ অধিকার পরিষদের লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ৩ শাখার নেতৃবৃন্দ 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১২২ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে : ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বাধীন একাংশ এবং রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন থাকা অপর অংশ “গণ অধিকার পরিষদ” এর  লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের ৩  শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।তারা কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে স্বতন্ত্র সংগঠন হিসেবে ছাত্র সমাজের অধিকার আদায়ে সোচ্চার থাকবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

জানা যায় , ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন কে কেন্দ্র করে গড়ে ওঠা “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ”  ২০২০ সালে  “ছাত্র অধিকার পরিষদ” নামে সংক্ষিপ্ত  নাম ধারণ করে স্বতন্ত্র এবং নির্দলীয় সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।ঐ সংগঠনের নেতাকর্মীরা ২০২১ সালের ২৬ অক্টোবর “গণ অধিকার পরিষদ” নামক রাজনৈতিক দল গঠন করলে “ছাত্র অধিকার পরিষদ” বৃহত্তর স্বার্থে তাদের কর্মসূচিতে অংশ নিলেও গণ অধিকার পরিষদের নেতারা তাদের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করতেন না। কিন্তু সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদের বিভক্তির পর তারা কোন অংশের সাথে যাবেন না বলে জানা গেছে।

কোন রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়ে  ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক  ৩টি অভিন্ন বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সাধারণ সম্পাদক  আহনাফ সাঈদ খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জহির ফয়সাল এবং সাধারণ সম্পাদক জিসান মাহমুদ,রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি  মোঃ নাজমুল ইসলাম নাইম এবং সাধারণ সম্পাদক রাকিব হাসান।

বিবৃতিতে তারা বলেন, ” গত ২১/০৬/২৩ তারিখ কেন্দ্রীয় সভাপতি  এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে গঠনতন্ত্র পরিপন্থী অবস্থান নিয়ে লেজুড়বৃত্তিক রাজনীতির সূচনা করেন। একই দিনে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের উদ্যোগে একটি যৌথ বিবৃতি প্রদান করা হয়। যেখানে পুনরায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গঠনতন্ত্র লঙ্ঘন করা হয়। তারা আরো বলেন বাংলাদেশ যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন হলেও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠার ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুযায়ী স্বতন্ত্র ও লেজুড়বৃত্তি হীন ছাত্র সংগঠন। 

গত ০১/০৭/২৩ এ গণ অধিকার পরিষদের একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক  আরিফুল ইসলাম আদীব  সদস্য পদ গ্রহণ করেন, যা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গঠনতন্ত্রের লঙ্ঘন। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের গঠনতন্ত্রের প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ৮ এর ১ নং ধারায় দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে স্বাধীন ধারার ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে ছাত্রদের যৌক্তিক দাবি ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার কথা বলা হয়েছে। গঠনতন্ত্র লংঘন করে গণঅধিকার পরিষদে পদবি গ্রহণের ফলে কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীবের পদ শুন্য হয়ে যায়। এমতবস্থায় গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় ভারপ্রাপ্ত দায়িত্বশীলদের মাধ্যমে কেন্দ্রীয় পরিষদে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের দাবি জানাচ্ছি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় পরিষদকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান রইলো।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোটা সংস্কার আন্দোলন এবং তৎপরবর্তী সময়ে দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তি হীন ছাত্র রাজনীতির আদর্শ ও প্রতিশ্রুতি নিয়ে সংগঠিত স্বতন্ত্র ছাত্র সংগঠন। কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের এহেন লেজুড়বৃত্তিক কর্মকাণ্ড এবং গঠনতন্ত্রের লঙ্ঘন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আদর্শ, লক্ষ্য ও প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটায়।

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit