রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অন্য প্রদেশগুলোই পাঞ্জাবের জন্য বড় হুমকি: মরিয়ম নওয়াজ প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে বাংলাদেশ-নেপালের মধ্যে পরিবেশ-জলবায়ু সহযোগিতা আরও জোরদারের আহ্বান মন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প আমি বেকার, কাজ দেবেন?—স্মৃতি ইরানি ইসরাইলের ‘অস্তিত্ব টিকিয়ে রাখতে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

নাইন-ইলেভেনের এক সপ্তাহ আগেই হোয়াইট হাউসে এসেছিল ভয়ংকর সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০০১ সালের সেই অভিশপ্ত ঘটনার ঠিক এক সপ্তাহ আগের কথা। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ হোয়াইট হাউসে একটি জরুরি বৈঠক ডাকেন। বৈঠকের মূল বিষয় ছিল—আল-কায়দা কি যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো বিপদ ডেকে আনতে পারে?

এর আগের বছরই একটি আমেরিকান যুদ্ধজাহাজে হামলা চালিয়ে ১৭ জন সেনাকে মেরে ফেলেছিল এই জঙ্গি দলটি। কিন্তু যুক্তরাষ্ট্র তার কোনো কঠোর জবাব দেয়নি। রিচার্ড ক্লার্ক ক্ষোভ প্রকাশ করে বলেন, কোনো শাস্তি না পাওয়ায় জঙ্গিদের সাহস আরও বেড়ে গেছে। তারা ভাবছে, মার্কিনিদের মারলেও তাদের কিছুই হবে না।

চিঠিতে ক্লার্ক এক চমকে ওঠার মতো কথা লিখেছিলেন। তিনি বলেন, একবার চিন্তা করে দেখুন, কাল যদি হামলায় রক্তে ভেসে যায় যুক্তরাষ্ট্রের রাস্তা আর শত শত মানুষের লাশ পড়ে থাকে, তখন কি আপনাদের আফসোস হবে না যে কেন আগেই আল-কায়দাকে ধ্বংস করলেন না? মনে রাখবেন, সেই ভয়াবহ দিনটি কিন্তু যেকোনো সময় চলে আসতে পারে!

ক্লার্কের এই আকুল আকুতি আর সতর্কবার্তাকে সেদিন খুব একটা গুরুত্ব দেয়নি মার্কিন প্রশাসন। তারা ভেবেছিল আল-কায়দাকে সামলাতে অন্তত আরও দুই-তিন বছর সময় পাওয়া যাবে। কিন্তু প্রশাসনের সেই ভাবনা ভুল প্রমাণ করে ঠিক সাত দিনের মাথায় জোড়া বিমানে টুইন টাওয়ার উড়িয়ে দেয় আল-কায়দা, যা চোখের পলকে বদলে দেয় পুরো পৃথিবীর ইতিহাস।

সূত্র: এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit