রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে লেনদেন নিম্নমুখী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২১৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১১ জুলাই) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) 
  
এদিকে ডিএসইতে মঙ্গলবার একটি বাদে বেড়েছে সবকটি সূচকের মান। এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৭ দশমিক ৯৮ পয়েন্টে।
 
এ ছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৩০ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৯২ দশমিক ০৮ পয়েন্টে। তবে কমেছে ডিএসইএস সূচকের মান। সূচকটি শূন্য দশমিক ৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ৩৯ পয়েন্টে।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া ডেল্টা লাইফ ইন্সুরেন্স, সি পার্ল, লুব-রেফ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং সিরামিক, জেনারেসন নেক্সট ফ্যাশানস্‌, অ্যাসোসিয়েট অক্সিজেন, বাংলাদেশ শিপিং করপোরেশন ও খান ব্রাদার্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 
ডিএসইতে মঙ্গলবার ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৩টি কোম্পানির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৮২টি কোম্পানির শেয়ারের দাম।
 চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ০৮ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৪ কোটি ৭৩ লাখ টাকা।

সিএসইতে এদিন দুটি বাদে বেড়েছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক শূন্য দশমিক ৬২ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭০৩ দশমিক ৮২ পয়েন্টে ও ১১ হাজার ১৭২ দশমিক ৬৩ পয়েন্টে।
 
এ ছাড়া সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ দশমিক ২৫ পয়েন্টে। তবে কমেছে সিএসই-৩০ ও সিএসআই সূচকের মান। সিএসই-৩০ সূচক শূন্য দশমিক ৩৯ পয়েন্ট ও সিএসআই সূচক ২ দশমিক ৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৪৬ দশমিক ১৪ পয়েন্টে ও ১ হাজার ১৭৪ দশমিক ৯০ পয়েন্টে। 
 
সিএসইতে ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ৮২টি ও অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit