শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

৩০ পণ্য নিয়ে দেশে আসতে পারবেন না হাজিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : পবিত্র হজ পালন শেষে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন হাজিরা। ফিরে যাওয়ার সময় বেশিরভাগ হাজিই আত্মীয়স্বজন ও পরিবার-পরিজনের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তবে সৌদি আরবের রাজধানী জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশফেরত হাজি বা সাধারণ যাত্রীদের কারও লাগেজে ‘নির্দিষ্ট ৩০টি পণ্য’ পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে এবং এগুলো ফেরত পাওয়ার জন্য কোনো দাবি করলেও সেটি গ্রহণযোগ্য হবে না।

বিমানবন্দর কর্তৃপক্ষ এ নির্দেশনা সব যাত্রীর উদ্দেশে দিলেও, বিশেষভাবে হাজিদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন নিষিদ্ধ এই ৩০টি পণ্য নিয়ে বিমানে ওঠার চেষ্টা না করেন। এই ৩০টি পণ্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৬টি পণ্য নিয়ে (হাতে বহন করা যায় লাগেজে নিয়ে) বিমানের কেবিনে ওঠা যাবে না। আর ১৪টি পণ্য কোনোভাবেই কোনো লাগেজে করে বিমানে বহন করা যাবে না।

হাতের লাগেজে করে যেসব পণ্য বহন করা যাবে না: ছুরি, সংকুচিত গ্যাস, বিষাক্ত তরল, ব্লেড, বেসবল ব্যাট, বৈদ্যুতিক স্কেটবোর্ড, বিস্ফোরক, ক্র্যাকার, আগ্নেয়াস্ত্র, চুম্বকীয় পদার্থ, তেজস্ক্রিয় বা ক্ষয়কারী উপাদান, যেকোনো বিপজ্জনক সরঞ্জাম, নেলকাটার, কাঁচি এবং চাপাতি।

লাগেজেও বহন করা যাবে না যেসব পণ্য: জৈব পার-অক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, বৈদ্যুতিক শক ডিভাইস, নিষ্ক্রিয় করার ডিভাইস, তরল অক্সিজেন ডিভাইস, সংক্রামক জৈবিক উপকরণ, ম্যাচ, লাইটার, বিস্ফোরক বা ক্র্যাকার, দাহ্য তরল, সংকুচিত গ্যাস, অস্ত্রসদৃশ বস্তু, চুম্বকীয় উপকরণ এবং দ্রাবক পণ্য।

সৌদি আরবের বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানে কোন পণ্য বহন করা যাবে, আর কোনগুলো বহন করা যাবে না সে বিষয়ে বিস্তারিত জানতে তারা যেন নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit