শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

দেশে ফিরেছেন ৩৮ হাজার হাজি, ৯৮ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২০৪ Time View

ডেস্ক নিউজ : এ বছর হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২ জুলাই। গতকাল ১০ জুলাই (সোমবার) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি। এই সময়ের মধ্যে সৌদি আরবে ৯৮ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এরমধ্যে পুরুষ ৭৪ জন, নারী ২৪ জন।

আজ মঙ্গলবার সরকারের হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, উল্লিখিত সময়ে মোট ফিরতি ফ্লাইটের সংখ্যা ৯৯টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ছিল ৩৮টি এবং সৌদি এয়ারলাইন্সের ৪০টি ও ফ্লাইনাসের ২১টি।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট পরিচালনা করেছিল। গত ৫ জুলাই থেকে বিমান সৌদি আরব থেকে চট্টগ্রামের হাজিদের জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে নিয়ে আসছে। এ বছর জেদ্দা ও মদিনা থেকে চট্টগ্রামে মোট ২৭টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এর আগে গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করেছেন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/দুপুর ১২:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit