বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

 ইঁদুর মারার বিষ খেয়ে বিএনপি নেতার মৃত্যু 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৯৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইঁদুর নিধনের বিষপান করে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।মৃত আবদুল ওয়াদুদ সবুজ (৫৩) উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডেল মৃত মোস্তফার ছেলে এবং পৌর বিএনপির সহসভাপতি ছিলেন।সোমবার (১০ জুলাই) সোমবার রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।    

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বিএনপি নেতা সবুজ রোববার ৯ জুলাই রাতের দিকে পরিবারের সদস্যদের অজান্তে ইঁদুর মারার বিষপান করেন। পরে সোমবার বেলা পৌনে ১১টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি আাঁচ করতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুপুরের দিকে তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন বলেন, কেউ যদি বলেও ভাইয়া বিষপান করেছে আমার বিশ্বাস হয়না। তিনি কেন বিষপান করবেন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. আবু নাছের বলেন, সবুজকে গুরুত্বর অসুস্থ অবস্থায় সোমবার বেলা পৌনে ১১টার দিকে তার স্বজনেরা হাসপাতালে নিয়ে আসে । সে তখন অনেক শর্কে ছিল। 

সে নিজেই আমাকে জানিয়েছে রোববার রাতে সে ইঁদুর মারার বিষ সেবন করে।  পরে তাকে উন্নত চিকিৎসার জন্য  ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন,এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৩,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit