মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

চীনে কিন্ডারগার্টেনে ছুরি হামলা, তিন শিক্ষার্থীসহ নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনে একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।

সোমবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এই ঘটনা ঘটে। জানা গেছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা ২৫ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে এবং হামলার কারণ অনুসন্ধান করছে।

অবশ্য হামলায় হতাহতদের সম্পর্কে কোনও বিবরণ প্রকাশ করেনি পুলিশ। তবে এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। আর সকাল ৮টায় ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে। সূত্র: বিবিসিআল জাজিরারয়টার্সসিএনএ, এএফপি

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৩,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit