স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের এক আত্মীয় বাড়িতে যায়। সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামে। আসস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান । পরে উপস্থিত জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেনের ঘটনার পর থেকে ছয় ঘন্টা নিখোঁজ রয়েছেন। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, বিষয়টি আমি শুনেছি। স্থানীয়রা নিখাঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।
কিউএনবি/অনিমা/০৯ জুলাই ২০২৩,/সকাল ১০:৩৯