বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেশবপুরে সাংবাদিক মাহফুজের উপর হামলাকারী ও সহযোগিদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৬৪ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, জয়যাত্রা টিভির যশোর জেলা প্রতিনিধি ও প্রজন্ম ৭১ পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শুক্রবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা প্রেসক্লাব ওই মানববন্ধনের আয়োজনে করে।

জানাগেছে, উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের চাউল চুরির অভিযোগে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী যশোর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রজন্ম ৭১ পত্রিকা-সহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদের প্রকাশের জের ধরে গত ২৫ জুন সকালে ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজকে হাতুড়ী পেটা করে আহত করে। এসময় হামলাকারীরা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের কাছে থাকা ব্যাবসায়িক ৫৫ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয় এবং মোটর সাইকেল ভাংচুর করে আরো ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এব্যাপারে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজ বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু থানা পুলিশ কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

এদিকে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শুক্রবার বিকালে কেশবপুর-পাঁজিয়া সড়কের কেশবপুর উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম-সম্পাদক আরশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, কোষাধ্যক্ষ শিমুল হাসান, সদস্য অঞ্জন কুন্ডু, রনি হোসেন, আনিসুর রহমান, মুকুল হোসেন প্রমুখ। সংহতি প্রকাশ করে আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক সবুজ হোসেন নিরব।বক্তরা অবিলম্বে সাংবাদিক আব্দুল্লাহ আল মাহফুজের উপর হামলাকারী ইউপি সদস্য ফারুক হোসেন ও তার সহযোগিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit