সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নরসিংদীতে প্রবাসী নারীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, আটক দুই 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ৩৯৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর মনোহরদীতে প্রবাসী নারীকে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (০৩ জুলাই) রাতভর উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে এ গণধর্ষণের ঘটনা ঘটে।দলবদ্ধ ধর্ষণের শিকার ২৬ বছর বয়সী ওই নারী বিবাহ বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নানুবাড়িতে রেখে উপার্জনের আশায় ওমানে পাড়ি জমান। প্রায় দুই বছর প্রবাস জীবন কাটিয়ে গত রোববার তিনি দেশে ফেরেন। তাঁর একমাত্র সন্তানের বয়স সাড়ে তিন বছর।গ্রেফতাররা হল, নাজমুল মিয়া (২৮) ও রাকিব মিয়া (২৬)। নাজমুল সিএনজিচালিত অটোরিকশার চালক ও রাকিব এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তাদের বাড়ি উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যার দিকে তিনি (ভুক্তভোগী নারী) একাই চালাকচর বাজারে মুঠোফোনের সিম ও সন্তানের জন্য জামা কিনতে গিয়েছিলেন। কেনাকাটা শেষে রাত ৯টার দিকে বাড়ি ফেরার জন্য নাজমুলের সিএনজিতে উঠেন। এ সময় সিএনজিতে আরও দুজন যাত্রী ছিলেন। চালক-যাত্রী ওই তিনজন মিলে তাকে গন্তব্যে না পৌঁছে চালকের ফাকা বাড়ি মনতলা গ্রামে নিয়ে যান। তার মুখ চেপে ধরে বাড়ির ভেতরে নিয়ে ওই তিনজন তাকে ধর্ষণ করেন। পরে ওই তিনজন তাকে বাড়িসংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে রাতভর পালাক্রমে দলবদ্ধ ধর্ষণ করেন ওই তিনজন।

পরে মঙ্গলবার ভোরে ফজরের আজানের সময় রক্তাক্ত ও অর্ধচেতন অবস্থায় তাকে সেখানে ফেলে পালিয়ে যান তারা। ভোরের দিকে কোনরকমে হেঁটে মনতলা বাজারে যান ওই নারী। সেখানে দুজন বয়স্ক ব্যক্তি চা খাচ্ছিলেন। তাদের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলা  হলে তারা ওই নারীকে নিয়ে বাড়িটিতে যান। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে ঘটনা জানানো হলে স্থানীয় রামপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন। পরে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন জানান, গণধর্ষণের শিকার ওই নারীর কাছে ঘটনার বিস্তারিত জেনে ও স্থানীয়দের সহায়তায় জড়িত তিন জনকে শনাক্ত করা হয়। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে নদের অপর পাড়ে পালিয়ে থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অপর ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতার আসামীদের আজ বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৩,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit