মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত॥ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

হোয়াইট হাউসে পাওয়া গেলো কোকেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাসভবন হোয়াইট হাউস থেকে সন্দেহজনক সাদা রঙের পাউডার উদ্ধার করা হয়। অবশেষে সেই পাউডারকে কোকেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং এর যেখানে জনসাধারণের প্রবেশের অনুমতি রয়েছে সেখানে পাউডারটি খুঁজে পায় সিক্রেট সার্ভিস এজেন্টরা।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে ‍বুধবার (৫ জুলাই)এ খবর জানিয়েছে আল-জাজিরা। তবে এই কোকেন উদ্ধারের সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট জো বাইডেন। সে সময় ক্যাম্প ডেভিডে অবস্থান করছিলেন তিনি। এটি খুঁজে পাওয়ার পর দমকল বাহিনী এবং জরুরি কর্মীরা পাউডারটি পরীক্ষা করার জন্য হোয়াইট হাউসে পৌঁছান। তাদের প্রাথমিক পরীক্ষায় জানা যায় যে, পাউডারটি কোকেন ছিল।

প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব থাকা একটি সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কীভাবে এটি হোয়াইট হাউসে এলো, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওয়েস্ট উইং হোয়াইট হাউসের এমন একটি অংশ যা রাষ্ট্রপতির বাসভবন ও নির্বাহী ভবনের সাথে সংযুক্ত। ওভাল অফিস, মন্ত্রিপরিষদ কক্ষ এবং প্রেস রুম, রাষ্ট্রপতির স্টাফ সদস্যদের অফিস রয়েছে এদিকে। এখানে প্রায়ই পরিদর্শন বা কাজে শত শত মানুষ এসে থাকেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit