সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয়ে জালের বাধ দেওয়া ও উচ্চশব্দে গান বাজানোর জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৯৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে জলাশয়ে জালের বাধ দেওয়া ও উচ্চশব্দে গান বাজানোর অভিযোগে দু’জনকে জরিমানা করা হয়েছে। সদর উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, সদর উপজেলার সীতানগর এলাকায় জলাশয়ে জাল দিয়ে বাধা সৃষ্টি করে রেখেছিলেন গৌর সাহা নামে এক ব্যক্তি। এতে সাধারণ জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় আলোচনা হয়।

এ অবস্থায় সোমবার অভিযান চালিয়ে গৌর সাহার অধীনে সেখানে কাজ করা এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জলাশয়টি অবমুক্ত করা হয়। এ সময় তিতাস নদীতে উচ্চ শব্দে মাইক বাজিয়ে যেতে থাকা যুবকদের একটি দলক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাউন্ড বক্স জব্দ করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit