শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ভোলাহাটসহ পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৪৮ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের পৃথক বজ্রপাতে তিন উপজেলায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার(৩ জুলাই) সকাল সাড়ে ৭ট থেকে ৯টার মধ্যে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় সুত্র ও সংশ্লিষ্ট থানা সুত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক, তিনি ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের বাসিন্দা বাসিন্দা।

অন্যদিকে গোমস্তাপুর উপজেলার রতনপুর পৌর এলাকার প্রসাদপুর গ্রামে নিজ বাড়িতে মোবাইল ফোন নাড়াচাড়া করার সময় বজ্রপাত হলে গুরতর অসুস্থ্ হন শরিফুল ইসলাম।

পরে তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তার মৃত ঘোষনা করেন। একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের চামামুশরিভুজা গ্রামের মহানন্দা নদীর তীরে জমিতে কাজ করার সময় মৃত আইউব আলীর ছেলে মো; আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, ভোলাহাট থানার ওসি সেলিম রেজা পৃথক এ তিনটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit