বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায় বিএনপি—–সমাজকল্যাণ মন্ত্রী 

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১২৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো। তারা আবারও বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ করে প্রতিহত করতে হবে। রোববার (২ জুলাই) আদিতমারীর গুদুরজান এলাকায় রাস্তা পাকাকরণের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি। তারা ষড়যন্ত্র করেই যাচ্ছেই। তাদেরকে হুসিয়ার করে বলি, মুক্তিযুদ্ধ করেছি, হাতিয়ার জমা দিলেও ট্রেইনিং জমা দেয়নি। আমরা সকল দেশপ্রেমিক সকল বাধা প্রতিহত করবো। ১৯৭১ সালে বাঙ্গালীকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেই দিনবার আসবেনা। আমরা এখনো বেঁচে আছি যারা মুক্তিযুদ্ধ করেছি। 

যারা বঙ্গবন্ধুকে স্বীকার করেনা তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন না করলে আমরা স্বাধীন দেশ পাইতাম না, স্বাধীন জাতি, বাঙ্গালী হিসেবে পরিচয় দিতে পারতাম না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলো বলেই আজ বিএনপি আমাদের বিরোধীতা করছে। আপনারা বিরোধিতা করেন তবে তা সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

নুরুজ্জামান মন্ত্রী আরও বলেন, দেশ যখন উন্নয়ের চরম শিখরে পৌঁছে যাচ্ছে ঠিক তখনি তারা ষড়যন্ত্র শুরু করেছে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রধানন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৪০ সালে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন। সেই লক্ষে কাজ এগিয়ে চলছে।

ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যাবসায়ী হাদিকুল ইসলাম রানার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার, আদিতমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা পরিষদের সদস্য মনছুর আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান।

এতে সার্বিক তত্তাবধানে ছিলেন ভাদাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রোকনুজ্জামান রোকন। পরে দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া আয়োজন করা হয়। আলোচনা সভায় আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit