রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

৭৯ বছর বয়সে বান্ধবীর সঙ্গে বাগদান সারলেন মিক জ্যাগার

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৭১ Time View

বিনোদন ডেস্ক : ৭৯ বছর বয়সে বাগদান সারলেন ‘দ্য রোলিং স্টোনস’ তারকা মিক জ্যাগার। যদিও এই রকস্টারের বান্ধবী মেলানি হ্যামরিকের বয়স মাত্র ৩৬।

গত নয় বছর ধরে একে অপরের প্রেমে রয়েছেন মিক ও মেলানি। অবশেষে নিজেদের সম্পর্কের পরবর্তী অধ্যায়ে সূচনা করলেন যুগল। মিক-মেলানির এমন সিদ্ধান্তে খুশি তাদের পরিবারও।

২০১৪ সাল থেকে মিক জ্যাগারের সঙ্গে সম্পর্কে রয়েছেন মেলানি। ২০১৬ সালে মেলানির অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এসেছিল। অষ্টমবার বাবা হয়েছিলেন মিক। আশ্চর্যের কথা হলো, মিকের প্রথম ও অষ্টম সন্তানের বয়সের ব্যবধান ৪৫ বছর।

মিক জ্যাগারের প্রথম সন্তানের নাম ক্যারিস হ্যান্ট। তার বয়স এখন ৫৩ বছর, জ্যাগারের বড় মেয়ে জেডের বয়স এখন ৫২ বছর! তবে সম্পর্কের মারপ্যাঁচে কোনোদিনই হারিয়ে যাননি মিক, বরং নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। প্রেমিকা মেলানি ও তাদের ছয় বছর বয়সী সন্তান ডেভেরাক্স নিয়েই সুখেই কাটছিল দিন, এবার সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন শিল্পী।

সম্প্রতি এক অনুষ্ঠানে মেলানির হাতে কোটি টাকার হিরের আংটি জ্বলজ্বল করতে দেখা গিয়েছে। ঘনিষ্ঠমহলে এনগেনগেজমেন্টের ঘোষণাও সেরে ফেলেছেন মেলানি। 

জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘হ্যাঁ, ওরা বাগদান সেরে ফেলেছে। এখন ওরা হবু বর-বউ। ওদের পরিবারও এই সম্পর্কে সম্মতি দিয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit