শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম

খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১১৫০ Time View

কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ কুড়িগ্রাম জেলা সদরস্থ বৃহত্তম বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের ঈদ আনন্দ আড্ডা বিদ্যাপীঠের সবুজ চত্বরে অনুষ্ঠিত হয়। ১ জুলাই শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আনন্দ আড্ডার নানা আয়োজন। খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশন, কুড়িগ্রাম আয়োজিত ঈদ আনন্দ আড্ডায় এসএসসির বিভন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেয়। আড্ডায় অংশ নেয়া পুরনো সহপাঠীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে উঠেন অনেকেই।

খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এলামনাই এসোসিয়েশন,কুড়িগ্রাম এর এডহক কমিটির আহবায়ক নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ইউনুছ আলী। খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্র-ছাত্রীদের প্রানোচ্ছল এই অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে সকলই পরিচিতি সহ স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, অত্র প্রতিষ্ঠানের সাবেক ছাত্র আমান উদ্দিন আহমেদ মন্জু, কুড়িগ্রাম -২ আসনে বিএনপির সাবেক এমপি প্রার্থী লুৎফর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম মোস্তফা, সাব-রেজিস্টার আশরাফ আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু, খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহউদ্দিন ব্যাংক কর্মকর্তা আব্দুল জলিল, ব্যবসায়ী রফিকুল ইসলাম শাহী, সাবেক কৃতি খেলোয়াড় আলমগীর সহ প্রমুখ সাবেক ছাত্রী-ছাত্রী বৃন্দ।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দুর দুরান্ত থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নেয় এই আনন্দ ঈদ আড্ডায়। কালারফুল টি-সার্ট পরিধান করে গ্রুপে গ্রুপে চলে ছবি উঠানোর আনন্দক্ষণ পর্ব। শহীদ মিনার চত্বর,বটতলাসহ মাঠের বিভিন্ন জায়গায় বসে পুরনো বন্ধুদের চলে আড্ডা, গল্প এবং স্মৃতিচারণ। অংশ গ্রহনকারিদের জন্য আয়োজন করা হয় রাফেল ড্র, আকর্ষনীয় পুরস্কার বিতরণ ।

আড্ডায় অংশ নেয়া পুরনো ভাই-বোনদের প্রত্যেককে হাতে তুলে দেয়া হয় স্মারক উপহার। পরে এক সাথে আপ্যায়ন পর্ব অনুষ্ঠিত হয়। মাগরিবেন নামাজের আগেই শেষ হয় ঈদ আনন্দ আড্ডা। খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন,কুড়িগ্রাম এই আনন্দ আড্ডাসাফল্যমন্ডিত করার জন্যে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

কিউএনবি/রুমা/০১.০৭.২০২৩/রাত ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit