সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে এবার পশু কোরবানি সাড়ে ২০ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৪২৬ Time View

ডেস্ক নিউজ :  ঈদুল আজহায় চট্টগ্রাম বিভাগে এবারেপশু কোরবানি হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭টি। এসব পশুর মধ্যে ১২ লাখ ২৯ হাজার ৬২টি গরু, ৮৭ হাজার ২১৪টি মহিষ, ৬ লাখ ৪১ হাজার ৯৭৮টি ছাগল, ৯৩ হাজার ১৮১টি ভেড়া ও ৩৪২টি অন্যান্য পশু বলে জানিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।

মাঠ পর্যায় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭টি, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯টি, খুলনা বিভাগে ৯ লাখ ৪৯ হাজার ৫৮১টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৩০ হাজার ৬৭৩টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ৩৯টি, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭টি এবং ময়মনসিংহ বিভাগে ৩ লাখ ৮৫ হাজার ৯০২টি গবাদিপশু কোরবানি হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় ২০২২ সালে পশু কোরবানি হয়েছিল ৮ লাখ ১৩ হাজার ৫০টি। আগের বছর ২০২১ সালে সেই সংখ্যা ছিল ৭ লাখ ৪২ হাজার ৪৫৫। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী বলেন, গত বছরের চেয়ে এ বছর নগরীতে কোরবানি বেশি হয়েছে। ঈদের দিন বিকেল সাড়ে ৩টার মধ্যে নগরীর ৮০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়, যা ছিল বিগত বছরের চেয়ে বেশি।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit