শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

গরমে তিন দিনে হিটস্ট্রোকের শিকার ছয় হাজার হজযাত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মক্কার প্রচণ্ড তাপ ও গরমে হজের তিন দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ছয় হাজারেরও বেশি হজযাত্রী। আজ বৃহস্পতিবার গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহম্মদ আল আবদুল আলী জানিয়েছেন, হজ মৌসুমি গত ৩৯ দিনে অন্তত ১ লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী গরমে অসুস্থ হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্য শিবিরগুলোতে চিকিৎসা সেবা নিয়েছেন।

তিনি বলেন, এ রকম পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল। সৌদির সরকার আল্লাহর অতিথিদের সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।

মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে শীতকালের ২-৩ মাস ব্যতীত সারা বছরই গরম থাকে। তবে মে-জুন-জুলাই মাসে তাপমাত্রা থাকে সর্বোচ্চ। এই তিন মাসের প্রায় প্রতিদিনই সৌদির গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রির মধ্যে।

চলতি বছর এমন এক সময়ে পড়েছে হজের মৌসুম, যখন সৌদিতে পুরোপুরি গ্রীষ্মকাল। সৌদি সরকার অবশ্য হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য মক্কা ও মদিনার ৩২টি হাসপাতাল ও ১৪০টি স্বাস্থ্যকেন্দ্রে ৩২ হাজার ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিকভাবে মোতায়েন রেখেছিল। সৌদি সরকারের হিসেব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি বছর ২০ লাখেরও বেশি মানুষ মক্কায় গিয়েছেন হজ করতে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit