রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বৃষ্টি ভেজা ঈদের দিনে হাঁসের মাংসের কালিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ২১৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ভাত বা পোলাওয়ের সঙ্গে হাঁসের মাংসের স্বাদের জুরি নেই। তাই ঈদের দিনকে আরও একটু স্পেশ্যাল করতে সন্ধ্যায় চুলায় চড়িয়ে দিতে পারেন এ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে হাসের কালিয়া তৈরি করতে আপনার প্রয়োজন হবে ১ কেজি হাঁসের মাংস, আদা পেস্ট ২ চামচ, রসুন পেস্ট ২ চামচ, পেঁয়াজ পেস্ট ২ চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ ১/২ চা চামচ, কারি মশলা ১ চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুড়া ১/২ চামচ, গরম মশলা গুড়া ১/২ চামচ, লবণ পরিমাণমতো।

তেলে ফোঁড়নের জন্য প্রয়োজন হবে: তেজপাতা ৩টি, দারুচিনি ২ সে.মি. আকারের ৩ টুকরা, এলাচ ৩টি, পেঁয়াজ কুচি ১/৪ কাপ, সরিষা তেল ১ কাপ।

যেভাবে তৈরি করবেন: প্রথমে ফোঁড়নের উপকরণ বাদে সব উপকরণ দিয়ে মাংস মেরিনেট করে রেখে দিন ৩ ঘন্টার মতো। এরপর চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়ে দিন সরিষা তেল। তেল গরম হলে এরপর এতে একে একে দিয়ে দিন ফোঁড়নের সব উপকরণ।

মেরিনেট করা মাংস ফোঁড়নের মশলায় হালকা বাদামি করে ভেজে নিন। দিয়ে দিন পরিমাণমতো লবণ। লবণ দেয়ার পরই মাংস থেকে পানি বের হতে শুরু করবে। তাই আলাদা করে পানি দেয়ার প্রয়োজন নেই। যদি তেলে দেয়া মশলা পানির অভাবে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে অল্প পরিমাণে গরম পানি দিতে পারেন।

মাঝারি আঁচে মাংস রান্না করুন। মাংস সিদ্ধ হলে এর ঝোল কমিয়ে আনুন। এবার চুলার আঁচ আরও কমিয়ে দিন। অপেক্ষা করুন ২ মিনিটের মতো। মাংস রান্না হয়ে গেলে এ পর্যায়ে মাংস থেকে তেল বের হতে শুরু করবে। তেলের পরিমাণ বাড়তে শুরু করলে হালকা নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন।

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৫:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit