মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : এতে অংশ নেন দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। নামাজ শুরুর আগে খাতিব খুতবা দেন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।

রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদুল আজহা উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। হাংতোয়া মসজিদ আল বোখারি, মসজিদ জামেক, তিতিওয়াংসা বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, ছুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, ছুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার পুচং, মালাক্কা, জহোরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে তারা পশু কোরবানি করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারাও প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit