শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৯৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা প্রবীণ সাংবাদিক এম মামুন রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজুল আলম. দপ্তর সম্পাদক সাইদুল আনাম, কোষাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন, নির্বাহী সদস্য সাইদুর রহমান, সদস্য মানজারুল ইসলাম খোকন, রনি আহমেদ, আশরাফুল ইসলাম, জিয়াউর রহমান, শহিদুল ইসলাম সোহাগ ও নাজমুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টু অসুস্থ থাকায় তার সুস্থ্যতা কামনা করা হয়। এছাড়াও প্রেসক্লাবের ৫০বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী উৎসব পালন ও প্রেসক্লাবের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা চলমান অবস্থায় দৌলতপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ইউসুফ চৌধুরী উপস্থিত হলে তাকে স্বাগত জানানো হয়। এসময় তিনি উপস্থিত সকলকে সততার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান এবং দৌলতপুর প্রেসক্লাবের সার্বিক কল্যাণ কামনা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit