সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

চৌগাছায় চারলাখ খেজুরের চারা রোপণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এম.এ. রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৩২ Time View

এম.এ. রহিম, চৌগাছা (যশোর) : যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান যশোরের যশ-খেজুরের রস এ ঐতিহ্যকে ধরে রাখতে চৌগাছায় চার লাখ খেজুরের চারা রোপণের উদ্বোধন করেছেন। রবিবার (২৫ জুন) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চডাঙ্গা গ্রামের বেলন বিলের খেজুর গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।যশোরের খেজুর রস-গুড়ের ঐতিহ্য রক্ষা করতে উপজেলা বিভিন্ন মাঠে চার লাখ খেজুর গাছের চারা রোপণ কর্মসূচী প্রকল্প গ্রহণ করেছে চৌগাছা উপজেলা প্রশাসন। এ ঐতিহ্য কয়েকবছর আগেও বাস্তবে ছিল কিন্তু এখন সেটি প্রায় বিলুপ্ত হতে চলেছে। কমে যাচ্ছে খেজুর গাছ। কমেছে রস-গুড়ের উৎপাদনও।

খেজুর চারা রোপন কর্মসূচীর উদ্বোধনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউরুফা সুলতানা। প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। সহকারী কমিশনার ভূমি গুঞ্জন বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা অওয়ামীলীগের সাধারণ স¤পাদক মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা অব্দুস সালাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর প্রমুখ।

প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক তার বক্তব্যের শুরুতেই চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউরুফা সুলতানাকে ধন্যবাদ জানান, যশোরের ঐতিহ্য রক্ষায় তার সুচিন্তার জন্য। তিনি বলেন, খেজুর গাছ ও খেজুরের গুড়ের জন্য এক সময়কার বিখ্যাত জেলা এই যশোর। এখন খেজুরগাছ এ জেলা থেকে প্রায় বিলুপ্তির পথে। এজন্য হারানো ঐতিহ্য ফেরাতে চৌগাছায় স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের বেলন বিলের সরকারি জমিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় চার লাখ খেজুর গাছের চারা রোপন করা হবে। তিনি বলেন এই চারা রোপন করা হচ্ছে কিন্তু এই চারা দেখা দায়িত্ব উপজেলার সকল মানুষের। এটা জাতীয় সম্পদ কিন্তু ভোগ করবে এই উপজেলার মানুষ। তিনি বলেন, যেহেতু এই উপজেলার মানুষ এই গাছের সুবিধা ভোগ করবেন, সেহেতু এই উপজেলার মানুষকেই এই গাছ দেখে রাখার আহ্ববান জানাচ্ছি।

অনুষ্ঠানে চৌগাছা প্রেসক্লারে সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা স্কাউট দল, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের বিভিন্ন পর্যয়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit