বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

এবার আনচেলত্তিকে ব্রাজিল কোচ হিসেবে চান রিভালদো

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছিল, ব্রাজিলের কোচ হতে আনচেলত্তি ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে মৌখিক সম্মতি দিয়েছেন। তাকে কোচ হিসেবে পেতে রাজি আছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়রও। আনচেলত্তির বিষয়ে রিভালদো বলেছেন, ‘এই প্রথম ব্রাজিল দলের দায়িত্বে কোনো বিদেশি কোচের প্রসঙ্গ এসেছে। এটি আমার ভালো লাগে না।

তবে আনচেলত্তি হলে খুবই ভালো হবে। তার হাত ধরে যদি পরবর্তী বিশ্বকাপ জিততে পারি, তাহলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না।’ এর আগে ব্রাজিলের জন্য বিদেশি কোচের প্রসঙ্গ আসলে বিষয়টিকে ভালোভাবে নেননি রিভালদো। ২০১৬ সালের মাঝামাঝি ব্রাজিল দলে কার্লোস দুঙ্গার স্থলাভিষিক্ত হয়েছিলেন তিতে। নিজের প্রথম বিশ্বকাপেই ব্রাজিলকে কোয়ার্টার ফাইনালে নেন তিনি। ২০১৯ সালে ব্রাজিলকে কোপা আমেরিকাও জেতান। তবে ২০২২ বিশ্বকাপে ব্যর্থতার পরে ব্রাজিলের কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে। এরপরে থেকে এখন পর্যন্ত স্থায়ী কোচের বন্দোবস্ত হয়নি দলটিতে।

এ দিকে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম জানাচ্ছে, রিয়াল মাদ্রিদ তাদের বর্তমান কোচকে বিদায় জানানোর সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে। যদিও সেজন্য ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাজিলকে। আর সেই জায়গাটিতে ব্রাজিল দেরি করতে রাজি আছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit