সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

চৌগাছায় বাড়ীর ছাদ থেকে পড়ে স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু

এম.এ. রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৫ Time View

এম.এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাড়ীর ছাদে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে ইয়াজমুল হাসান জিম (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জুন) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে। নিহত জিম মির্জাপুর গ্রামে ইয়াদুল ইসলামের এক মাত্র ছেলে ও কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।নিহত জিমের পিতা ইয়াদুল ইসলাম জানান, সে দুপুরে বাড়ীর ছাদে ঘুড়ি উড়াচ্ছিল।

এ সময় সে ঘুড়ি উড়াতে ছাদের এক পাশ থেকে অন্যদিকে দৌড়দেয়। এক পর্যায়ে অসাবধানে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে আবাসীক মেডিকেল অফিসার ইমরান হুসাইন বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit