শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন কঙ্গনা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : বহুল প্রতিক্ষিত সিনেমা ‘এমার্জেন্সি’। অবশেষে মুক্তি পেলো সিনেমার টিজার। ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির লুকে দেখা গেছে কঙ্গনাকে। এবার টিজারে দেখা গেলো ইন্দিরা বেশের কঙ্গনার কন্ঠও। যদিও সিনেমার পরিচালক ও অভিনেত্রী কঙ্গনা আগেই বলেছেন ‘এমার্জেন্সি’ ইন্দিরা গান্ধির বায়োপিক নয়। সত্তরের দশকের টানা ২১ মাসের জরুরি অবস্থা নিয়ে তৈরী করা হয়েছে মুভিটি।

টিজার প্রকাশের পর ঘোষণা করা হয় ছবিটির মুক্তির তারিখ। আগামী ২৪ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘এমার্জেন্সি’। টিজারে ইন্দিরার বেশে কঙ্গনাকে বলতে শোনা যায় ‘এই দেশ রক্ষা করতে হবে আমাকেই, কেউ রুখতে পারবে না। কারণ ইন্ডিয়া মানেই ইন্দিরা, আর ইন্দিরা মানেই ইন্ডিয়া!’ ইন্দিরা গান্ধী কি ভারতের রক্ষক ছিলেন নাকি একনায়ক? সেই প্রশ্নই এখানে রেখেছেন পরিচালক কঙ্গনা। চলতি বছর জানুয়ারি মাসে শ্যুটিং শেষ হয় ‘এমার্জেন্সির’।

পরিচালক-অভিনেত্রী-প্রযোজক কঙ্গনা রানাওয়াতের সবশেষ মুভি ‘ধাকড়’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তবে এ ছবি নিয়ে আশাবাদী তিনি। সম্পত্তি বন্ধক রেখে ‘এমার্জেন্সি’ মুভির শ্যুটিং শেষ করেন কঙ্গনা।  কঙ্গনা জানান, মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন তিনি, তাই হারানোর ভয় নেই।

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit