সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

ফুলবাড়ীতে কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২০০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী এই মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার সহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপজেলার কৃষকবৃন্দ নার্সারীর মালিকগণ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহানুর রহমান।

মেলায় প্রথম স্থান অর্জনকারীর পুরস্কার গ্রহণ করেন বন্ধু ফাউন্ডেশন, দ্বিতীয় স্থান অর্জন কারীর পুরস্কার গ্রহণ করেন কে এম নার্সারি, তৃতীয় স্থান অর্জনকারীর পুরস্কার গ্রহণ করেন এসিআই এগ্রো লিমিটেড। এছাড়াও সেরা নার্সারি, সেরা স্টল, সেরা কৃষক,সেরা উদ্যোক্তা সহ কৃষিতে বিভিন্ন পর্যায়ে অবদান রাখা ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit