শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার– গ্রেফতার ৫

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৪৪ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  শুক্রবার বেলা ১১টায় জেলা গোয়েন্দা শাখা অফিসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন- গত ২১ জুন (বুধবার) বিকেল ৬টার দিকে নওগাঁর মান্দা উপজেলার ভারশোর্ঁ ইউনিয়নে সামনে চোরাই মোটরসাইকেল বেচাকেনা হচ্ছে সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

এসময় জেলার রানীনগর উপজেলার মিষ্টার রকি ও নাজমুল হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে রাজশাহী জেলার বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া গ্রাম থেকে আমজাদ হোসেন, আব্দুর রাজ্জাক ও আবু তাহেরকে গ্রেফতারসহ তাদের হেফাজতে থাকা আরো ৬টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এসময় বিভিন্ন কোম্পানির ১০০ সিসির মোট ৮টি মোটরসাইকেল উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন- ঘটনায় তাদের বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মামলা হয়েছে। এছাড়া ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যহত আছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হাসমত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit