শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে হজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : হজের পুরো কার্যক্রম সহজ করতে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে সৌদি আরব। অতীতের হজ পালন বর্তমান সময়ের মতো (সহজতর) ছিল না। ভবিষ্যতে এতে আরো ভিন্নতা আসবে। বিষেশত তথ্য-প্রযুক্তি হজ কার্যক্রমকে একেবারে বদলে দেবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক উপমন্ত্রী আবদুল ফাত্তাহ।

গত ২০ জুন জেদ্দায় হজবিষয়ক ৪৭তম সিম্পোজিয়ামে তিনি এসব কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়া, পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইসসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আবদুল ফাত্তাহ আরো বলেন, এবার স্মার্ট ব্রেসলেট মাধ্যমে হজযাত্রীদের ট্র্যাকিং ও ভিড় নিয়ন্ত্রণ করা হবে। ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে হজ পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সেবা নিতে পারবেন হাজিরা।

হজের সময় উচ্চ তাপমাত্রা থেকে সুরক্ষায় হজযাত্রীদের ছাতা ব্যবহারের পরামর্শ দেন দেশটির জনস্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী হানি জোখদার। অসুস্থ হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগী এবং গর্ভবতী নারীদের জন্য আমার পরামর্শ হলো, তাঁরা যেন নিজেরাই জামারাতে পাথর ছুড়তে না যান, বরং তাঁদের পক্ষ থেকে অন্য কাউকে এ কাজের জন্য নিযুক্ত করা উচিত। নতুবা রোদের মধ্যে দীর্ঘ পথ হাঁটলে তাঁরা বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন।’

সূত্র : আরব নিউজ

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit