বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঘড়িষারে ছেলের বটি-দার কোপে মায়ের মৃত্যু

খোরশেদ বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১০৭ Time View

খোরশেদ বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি : নড়িয়া উপজেলার ঘড়িষারে বটি-দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছে এক পাষন্ড ছেলে। ২১ জুন বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ঘড়িষার বাজারের হাজী জালালউদ্দিন মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষে এই ঘটনা ঘটে। ঘাতক ছেলে জাহিদ মাঝি (২৫) কে গ্রেফতার করেছে নড়িয়া থানা পুলিশ। নিহত নারগিছ বেগম (৪০) ঘড়িষার বাজারের ব্যবসায়ী সেলিম মাঝির স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘড়িষার বাজারে হাজী জালালউদ্দিন মার্কেটের মালিক সেলিম মাঝি। নারগিছ ও সেলিম মাঝি দম্পত্তির তিন সন্তান। সন্তানদের মধ্যে জাহিদ বড়। একটি অনুষ্ঠান থেকে বুধবার বিকালে বাড়ি ফিরে ছেলে জাহিদ ও তার মাকে রেখে যায় সেলিম মাঝি। সন্ধ্যার সময় বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পায় সেলিম মাঝি।

অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সেলিম মাঝি দেখেন মেঝেতে নারগিছ বেগমের ক্ষতবিক্ষত মরদেহ পরে রয়েছে। পাশে রক্তাক্ত অবস্থায় বটি-দা হাতে দাড়িয়ে রয়েছে ছেলে জাহিদ। লোকজনের সাহায্যে জাহিদকে বেধে রেখে পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালের নারগিছ বেগমকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘাতক জাহিদ মাঝি জানায়, সে আল্লাহ ও রাসুলের নির্দেশ মেনে দ্বীনের পথে জীবন পরিচালনা করতে চেয়েছিল। তার বাবা-মা বাধা হয়ে দাঁড়ায়। তাই সে মাকে কুপিয়ে হত্যা করেছে। নাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, এই ঘটনায় হত্যা মামলা হয়েছে। আসামী গ্রেফতার রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit