শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

মদিনাকে অসম্মানের কঠোর পরিণতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : অসংখ্য আয়াত ও হাদিস দ্বারা মদিনা নগরীর সম্মান ও মর্যাদা প্রমাণিত, যা রক্ষা করা প্রতিটি মুমিনের কর্তব্য। কেউ যদি মদিনা নগরীর সম্মান রক্ষা না করে, তার ব্যাপারেও আছে ভয়াবহ হুঁশিয়ারি। হাদিসে বর্ণিত এমন কয়েকটি হুঁশিয়ারি তুলে ধরা হলো।

১. সংরক্ষিত অঞ্চল : মদিনা আল্লাহ ও তাঁর রাসুল কর্তৃক সংরক্ষিত।
তাই এখানে মানুষ সংযত হয়ে চলবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মদিনা এখান থেকে ওখান পর্যন্ত হারাম (রূপে গণ্য)। সুতরাং তার গাছ কাটা যাবে না এবং এখানে কোনো ধরনের অঘটন ঘটানো যাবে না। যদি এখানে কোনো অঘটন ঘটায় তাহলে তার প্রতি আল্লাহ, ফেরেশতা ও সব মানুষের অভিশাপ।
’  (সহিহ বুখারি, হাদিস : ১৮৬৭)

২. আমল নিষ্ফল হবে : মদিনায় গিয়ে কেউ পাপে লিপ্ত হলে তার আমল নষ্ট হওয়ার হুঁশিয়ারি রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি মদিনায় কোনো পাপ করে অথবা পাপাচারী আশ্রয় দেয়, তার ওপর আল্লাহ, ফেরেশতারা ও সব মানুষের অভিশাপ পড়বে। কিয়ামতের দিন তার কাছ থেকে আল্লাহ কোনো ইবাদত ও দান গ্রহণ করবেন না।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৭০)

৩. আল্লাহ নিশ্চিহ্ন করবেন : কেউ মদিনাবাসীকে কষ্ট দিলে আল্লাহ তাকে ধ্বংস করবেন।

৪. পাপীদের ঠাঁই নেই : মদিনায় কোনো পাপী ব্যক্তি আশ্রয় নিতে পারবে না। কেননা রাসুলে আকরাম (সা.) বলেছেন, ‘আমি এমন এক জনপদে হিজরত করার জন্য আদিষ্ট হয়েছি, যে জনপদ অন্য সব জনপদের ওপর জয়ী হবে। লোকেরা তাকে ইয়াসরিব বলে থাকে। এটা হলো মদিনা।

৫. ষড়যন্ত্র করলে নিজেই ধ্বংস হবে : মদিনাবাসীর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে ব্যক্তি নিজেই ধ্বংস হবে। সাদ (রা.) বলেন, আমি নবী (সা.)-কে বলতে শুনেছি যে কেউ মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বা প্রতারণা করবে, সে লবণ যেভাবে পানিতে গলে যায়, সেভাবে গলে যাবে।’ (সহিহ বুখারি, হাদিস : ১৮৭৭) আল্লাহ সবাইকে মদিনার সম্মান রক্ষার তাওফিক দিন। আমিন

 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit