মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

কোম্পানীগঞ্জে হামলার শিকার বিএনপি নেতাদের পাশে টুকু   

নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১১৯ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন দলের নেতাকর্মিদের হামলায় আহত উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহামন রিপন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওয়াদুল হক রাফেল ও ফেনী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।  

বুধবার (২১ জুন) দুপুরে তিনি রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন তিন নেতাকে এবং ফেনীর ছাএদল নেতা নুরু আলম জিকুর বাবাকে দেখতে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং আশু রোগমুক্তি কামনা করেন। একই সাথে বিএনপি নেতাদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের জোর দাবি জানান।  

এ সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মনজুরুল আজিম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জনি, সহ-দফতর সম্পাদক মিনহাজ উদ্দিন ভুইয়া, সহ-সম্পাদক শাহীন আখন্দ,যুবদলের নিবাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, হেদায়েত হোসেন ভূঁইয়া ও ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন প্রমুখ।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৫ জুন বিকেল ৫টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির নেতাকর্মিদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা হামলা চালায়। এতে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক মো.আলমগীর হোসেন পাল্টা হামলার শিকার হওয়ার অভিযোগ উঠে বিএনপির নেতাকর্মিদের বিরুদ্ধে। পরে স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমগীর বাদী হয়ে বিএনপির ২৪৩জন নেতাকর্মির নামে মামলা দায়ের করেন।

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit