রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার

বর্ষায় সুস্থ থাকতে এড়িয়ে চলুন ৪ খাবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৪৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বর্ষা মানেই দফায় দফায় বৃষ্টি, স্যাঁতস্যাঁতে পরিবেশ। আর রাস্তায় পানি ও কাঁদা। প্যাচপেচে কাদা আর পানি ভরা রাস্তা বাদ দিয়ে বর্ষা অনেকেরই প্রিয় ঋতু।

তবে এই মৌসুমে সংক্রমণের ভয় বেশি থাকে। একটু অনিয়ম হলেই নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। তাই সতর্ক থাকা জরুরি। কিছু খাবার রয়েছে যেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। এই মৌসুমে সুস্থ থাকতে সেগুলি বেশি না খাওয়াই ভাল।

চিনি

শুধু বর্ষাকাল নয়, বেশি চিনি খাওয়ার অভ্যাস কখনোই ভাল নয়। তবে বর্ষায় চায়ে চিনি খাওয়ার পরিমাণ তুলনায় কমাতে পারলে ভালই। সেই সঙ্গে মিষ্টি জাতীয় খাবারও কম খাওয়া ভাল। চকলেট, লজেন্স, কেক, মিষ্টি খেতে পছন্দ করলেও এ সময়ে যত এড়িয়ে চলবেন, ততই সুস্থ থাকবেন।

অ্যালকোহল

মদপান এমনিতেও শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। তবু উৎসব-উদ্‌যাপনে অনেকেই সুরাপাত্রে চুমুক দেন। কিন্তু বর্ষায় মদপানে রাশ টানা জরুরি। অ্যালকোহল রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ফলে সহজেই কাবু করে ফেলে রোগবালাই।

প্রক্রিয়াজাত মাংস

অনেকেই বাড়িতে মজুত করে রাখেন সসেজ, সালামি, হটডগের মতো খাবার। আলাদা করে বানানোর ঝামেলা নেই। ছোটরাও পছন্দ করে এসব খাবার। তবে এই ধরনের প্রক্রিয়াজাত খাবার শরীরের জন্য ভাল নয়। বিশেষ করে বর্ষাকালে এড়িয়ে চলাই ভাল।

কফি

কফির কাঁপে চুমুক দিতে দিতে বৃষ্টি দেখার মজাই আলাদা। কিন্তু কফি বর্ষায় যত কম খাওয়া যায়, ততই ভাল। অত্যধিক ক্যাফেইন ঘুমের ব্যাঘাত ঘটায়। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। সহজেই অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit