মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

চট্টগ্রামে শুভেচ্ছা সফরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৫৯৩ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৯ জুন) সকালে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে জাহাজটি নোঙর করে।এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। পরে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। এরআগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’ অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শুভেচ্ছা সফরে আসা ভারতীয় নৌবাহিনীর জাহাজটিতে মোট ২০ জন কর্মকর্তা, ১৭১ জন নাবিক এবং ৫ জন বেসামরিক সদস্য রয়েছেন। ১১০ মিটার দৈর্ঘ্যরে ভারতীয় এ জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন কমান্ডার আরজিত পান্ডে।

সফররত জাহাজটির কর্মকর্তা এবং নাবিকরা বানৌজা ঈসা খান, বাংলাদেশ নেভাল একাডেমি, স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স পরিদর্শন করবেন। এছাড়া নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

২১ জুন বিশ্ব ইয়োগা দিবস ২০২৩ উপলক্ষে চট্টগ্রাম বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সমুদ্রে থাকা অবস্থায় ইয়োগা চর্চার উপকারিতা সম্পর্কে আলোচনার পাশাপাশি ইয়োগার মাধ্যমে কিভাবে নিজের স্বাস্থ্য ঠিক রাখা যায় তার ওপর প্রয়োগিকভাবে অনুশীলন অনুষ্ঠিত হবে।

জাহাজটি বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা সংশ্লিষ্টদের। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২২ জুন বাংলাদেশ ত্যাগ করবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit