শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

শেষ বেলায় থাকা খেলোয়াড় কিনে ভুল করছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ফুটবলে সৌদি আরব যেভাবে ব্যয় করছে তাতে কি হুমকির মুখে ইউরোপের ক্লাব ফুটবল? এই প্রশ্ন যখন দানা বাঁধছে তখন উয়েফা সভাপতি অ্যালেক্সান্ডার সেফেরিন আশ্বস্ত করছেন ফুটবলের পাওয়ারহাউজ খ্যাত ইউরোপের ক্লাবগুলোকে।

সৌদি আরবের বিপুল অর্থ ব্যয় নিয়ে ইউরোপিয়ান ক্লাবগুলোর ভয় পাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি। তার মতে, ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা তারকা ফুটবলারদের পেছনে এতো বিপুল অর্থ ব্যয় করে ভুল করছে দেশটি।

গত ডিসেম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। সৌদি ক্লাব আল নাসর বছরে ২০০ মিলিয়ন ইউরোর আশেপাশে পারিশ্রমিকে যোগ দেন। আর চলতি মাসেই করিম বেনজেমাও বছরে ১০০ মিলিয়ন ইউরোর বেশি পারিশ্রমিকে যোগ দেন আল ইত্তিহাদে। মেসি ও লুকা মদ্রিচও পেয়েছেন বড় অংকের প্রস্তাব।

যদিও তারা সে প্রস্তাব মেনে রাজি হননি। ২০০৮ সালের পর থেকে এই চারজনই ভাগাভাগি করে নিয়েছেন সবগুলো ব্যালন ডি’অর। তাই তাদের ইউরোপ থেকে ভাগিয়ে সৌদি আরবে নেওয়ার এই প্রচেষ্টা অনেক বেশি তাৎপর্যপূর্ণ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit