বিনোদন ডেস্ক : বাবা দিবসে স্বামী সাইফকে শুভেচ্ছা জানিয়ে হাসির পাত্র হলেন নেটমাধ্যমে। নেটিজেনরা করছেন হাসি-ঠাট্টার সঙ্গে তীব্র সমালোচনা। সাইফের সঙ্গে একটি মজার ছবি পোস্ট করেন কারিনা। দুজনই রোদচশমা পরে ছবি তুলেছেন। ইনস্টাগ্রামে কারিনা ক্যাপশনে লিখেন ‘সবার থেকে কুল, সব থেকে সুদর্শন পুরুষকে বাবা দিবসের শুভেচ্ছা।’ পোস্টটি করার সঙ্গে সঙ্গেই খেপেছেন নেটিজেনরা।
কেউ কেউ মন্তব্য করছেন সাইফের ছেলেমেয়ের সঙ্গে ছবি না দিয়ে কেন নিজের ছবি দিয়ে বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন কারিনা। কেন সাইফের সঙ্গে তাদের ছেলেমেয়ের ছবি নেই, সেই প্রশ্ন করেছেন কেউ কেউ। প্রসঙ্গত, ভালোবেসে ২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলী খান ও কারিনা। ২০১৬ সালের ডিসেম্বরে জন্ম নেয় তাদের প্রথম পুত্রসন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি তাদের জীবনে আসে ছোট ছেলে জাহাঙ্গীর আলী খান।
কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/বিকাল ৪:০৫