সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

জিমে না গিয়েও ফিট থাকবেন কীভাবে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ৯০ Time View

লাইফস্টাইল ডেস্ক : আজকাল অনেকেই শরীরচর্চা করবেন ভেবে আগেভাগেই জিমে ভর্তি হয়ে যান। তবে আপনি জিম থেকে দূরে থাকলেও আপনার শরীর-স্বাস্থ্য ভাল থাকবে এবং নিয়মিত ভাবে শরীরচর্চাও হবে। প্রতিদিন জিমে না গিয়েও কীভাবে ফিট থাকবেন? দেখে নেওয়া যাক সহজ কিছু টিপস।

প্রতিদিন হাঁটার অভ্যাস রাখুন। সকাল বা বিকেলে হাঁটতে পারেন। খুব রোদের মধ্যে হাঁটবেন না। এরফলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবন থাকবে। নিয়মিত হাঁটাচলা করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। এর পাশাপাশি হাড়ের গঠন সুদৃঢ় হয়। পেশী মজবুত হয়। আপনার হৃদযন্ত্র এবং ফুসফুস ভাল রাখার জন্যেও হাঁটা দরকার। কেউই নিজের স্বাভাবিক গতির থেকে অতিরিক্ত গতিতে হাঁটাচলা করবেন না। এর জেরে সমস্যা বাড়তে পারে।ওজন কমানোর ক্ষেত্রে নাচ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যাঁরা নাচতে পারেন, শিখেছেন, রোজ অভ্যাস করলেই হবে। তবে চোট, আঘাত থেকে সাবধানে থাকতে হবে। বর্তমান জুম্বা খুবই জনপ্রিয়। গানের তালে নেচে ওজন ঝরানোর এই প্রক্রিয়া অনেকেরই পছন্দ।

যেহেতু জিমে গিয়ে ভারী একসারসাইজ করছেন না, তাই মেদ কমাতে এবং ঘাম ঝরাতে একটু সিঁড়ি ভাঙতে পারেন। সবসময় লিফট ব্যবহার না করে মাঝে মাঝে সিঁড়ি ভেঙে ওঠাও শরীরচর্চারই সম্মান। কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে কিংবা হাঁটুতে পায়ে ব্যথা থাকলে সিঁড়ি ভাঙার চেষ্টা না করাই ভাল। 

নিয়মিত ভাবে কিছু খেলাধুলো করুন। নিদেনপক্ষে বাড়ির কাছে মাঠ থাকলে বা ছাদে গিয়ে একটু ছুটে নিতে পারেন। এছাড়াও ঘাম ঝরবে এমন খেলা যেমন ব্যাডমিন্টন, টেনিস, স্কোয়াশ- এসব খেলতে পারেন। খেলাধুলো করলে শরীরে রক্ত সঞ্চালনও ভালভাবে হয়। এর পাশাপাশি সাঁতার কাটতে পারলে সবচেয়ে ভাল হয়। সাঁতারের অভ্যাস আপনাকে দ্রুত ওজন কমাতে অর্থাৎ শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করবে। 

ক্যারাটে বা মার্শাল আর্ট শিখতে পারেন। নিজের নিরাপত্তার খেয়াল নিজেই রাখতে পারবেন। এছাড়াও সুদৃঢ় হবে হাড়ের গঠন। পেশী সুঠাম থাকবে। শরীরে রক্ত সঞ্চালন ভালভাবে হবে। আর ওজনও কমবে। এছাড়াও বাড়িতে অভ্যাস করতে পারেন যোগাসন। 

সূত্র: এবিপি আনন্দ

কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit