সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

মনিরামপুরে প্রতিমন্ত্রী স্বপনের বিরুদ্ধে বড়ভাইয়ের ছেলে প্রার্থী হচ্ছেন!

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৮৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ মনিরামপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে বিরুদ্ধে প্রার্থী হবার ঘোষনা দিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্যরে বড় ছেলে বাবলু ভট্টাচার্য্য। গতকাল রোববার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাবলু ভট্টাচার্য্য এ ঘোষনা দেন।

বর্তমান সংসদ সদস্য প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে বড়ভাই দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্যরে ছেলে বাবলু ভট্টাচার্য্য নিজেকে একজন লেখক ও সাংস্কৃতিক কর্মী পরিচয় দিয়ে লিখিত বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর তার পিতার(পীযুষ কান্তি) উত্তরাধীকারী হিসেবে মনিরামপুরে দূর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধে সামিল হতে সংসদ সদস্য প্রার্থী হতে ইচ্ছাপোষন করছি।

আপন কাকা বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যকে ইঙ্গিত করে তিনি বলেন, মনিরামপুর থেকে দূর্নীতি ও অনিয়ম চিরতরে উচ্ছেদ করে জনগনের কাছে সততা স্বচ্ছতা ও জবাবদিহিতার দৃষ্টান্ত স্থপানের লক্ষ্যে আমি আগামি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে এলাকায় গনসংযোগ শুরু করেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবলু ভট্টাচার্য্য বলেন, বয়সের ভারে পিতা নুহ্য হয়ে পড়ায় তিনি আর নির্বাচনে প্রার্থী হবেননা। তিনি বলেন, পিতার(পীযুষ ভট্টাচার্য্য) অনুমতি ও আশির্বাদ নিয়েই আমি নির্বাচনের মাঠে নেমেছি।

উল্লেখ্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য ১৯৭৩ সালে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও ১৯৮৬ সালের নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পীযুষ কান্তি ভট্টাচার্য্যরে ছোটভাই স্বপন ভট্টাচার্য্য ২০১৪ সালে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য হন। এছাড়াও তিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit